ইবিতে আজ থেকে সশরীরে ক্লাস শুরু
৮৪ দিন বন্ধ থাকার পর অবশেষে সশরীরে ক্লাসে ফিরছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। প্রায় তিন মাস পর সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে সব বিভাগে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে গেছে, গত শনিবার অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস নেয়ার ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ক্লাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির অনুলিপি ইতোমধ্যে অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ইবিতে গত ৬ থেকে ২৮ জুন গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি ছিল। ছুটি শেষে দুই দিন ক্লাস চলার পর জুলাইয়ের শুরুতে ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের আলাদা আন্দোলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ইবিতেও বন্ধ হয়ে যায় সব একাডেমিক কার্যক্রম। পরবর্তীতে ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীরা হলে ফিরে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের ফলে সশরীরে ক্লাস শুরু হয়নি। ৮৪ দিন পর শিক্ষার্থীদের দাবি বিবেচনায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।
ইবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমরা সব বিভাগে চিঠি পাঠিয়েছি। বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে সোমবার থেকে সশরীরে ক্লাস শুরু করতে পারবে।
এমএসএম / জামান
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের