ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবির কোষাধ্যক্ষের পদত্যাগ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১১:১০

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদত্যাগপত্রটি দুপুর ১২টায় আমার কাছে এসেছে। আমি ইতোমধ্যে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।  

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দপ্তরের প্রধান। ওই সময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী নিজ পদে বহাল ছিলেন।

এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী বলেন, ওই সময় সবাই পদত্যাগ করলে তো বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য হয়ে পড়ত। এখন যেহেতু অভিভাবক আছেন, তাই আমি পদত্যাগ করেছি।

এমএসএম / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য