অনলাইন ক্লাস বাতিল করা হবে : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষক-ছাত্র ও কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা একটি সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু এখন আর প্রয়োজন নেই। যেহেতু আমরা সবকিছুতে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছি, তাহলে অনলাইন ক্লাসের এ সিদ্ধান্ত শিগগিরই বাতিল করা হবে। আগামী মঙ্গলবার অথবা এক-দুই সপ্তাহ পরে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি