আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময়
আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকটির কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এ হাইব্রিড মডেলে আয়োজিত ‘মিট দ্য চেয়ারম্যান’ শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেনসহ পর্ষদের সব সম্মানিত সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান মেহমুদ হোসেন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির। কর্মীদের আরও পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি।
মেহমুদ আরো বলেন, এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।
হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও দেশব্যাপী ১হাজার ৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেহমুদ হোসেন।
T.A.S / জামান
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার