সুবর্ণচরে ইউনিয়ন যুবদল একাংশের আলোচনা সভা
বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে ৫ আগস্টের পর অনুপ্রেবশকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন যুবদলের একাংশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চর জুবিলী ইউনিয়নের গোলাম মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চর জুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চর জুবিলী ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক মো. আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মাসুদ, চর জুবিলী ইউনিয়ন যুবদল নেতা মো. সোহেল রানা এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম। উপস্থিত ছিলেন- চর জুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য রুবেল, আব্দুর রহমান, মো. কামালসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যারা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা নিয়ে চলেছে, তারা আজ ত্যাগী নেতা পরিচয় দিয়ে বিএনপি, যুবদলকে বিব্রত করছে, দলের দুর্নাম করছে। অনেকে জমি দখল ও চাঁদাবাজি বাণিজ্যে মেতে উঠেছে, যে কারণে সারাদেশে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে। এজন্য আমরা কেন্দ্রীয় বিএনপি, যুবদল, ছাত্রদলকে অভিনন্দন জানাই। এখনো অনেক নব্য বিএনপি, হাইব্রিড অনুপ্রবেশকারী বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে দলকে অস্থিতিশীল করে তুলছে, যার কারণে প্রকৃত নেতাদের দূরে ঠেলে দেয়ার চেষ্টা করছে। যারা বিগত ১৭ বছরে হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের সুকৌশলে দল থেকে বাদ দেয়ার জঘন্য নীলনকশা আঁকছে, যা কোনো ত্যাগী নেতাকর্মী মেনে নেবে না।
বক্তরা হাউব্রিড সুবিধাভোগী নেতাদের দল থেকে বের করে দিয়ে ত্যাগী বিএনপি নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান। সেই সাথে সকল পকেট কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান।
T.A.S / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার