ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ধোপাজান নদীতে প্রশাসনের চোখের সামনে প্রতিদিন চলছে কোটি টাকার বালু-পাথর উত্তোলন


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১২:১৯

সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদীতে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে প্রভাবশালী সিন্ডিকেটের বালু ও পাথর উত্তোলনের মহোৎসব। প্রতি রাতে শত শত  বাল্কহেড ও স্টিলবডি নৌকা দিয়ে কোটি টাকার বালু ও পাথর অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করে নিয়ে যাচ্ছে সিন্ডিকেট চক্রের সদস্যরা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদীতে চলছে হরিলুঠ। যে যেমন করে পারছে ইচ্ছামতো লুটপাট করে নিয়ে যাচ্ছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কোটি কোটি টাকার বালু ও পাথর । আর সবকিছু হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নৌ পুলিশের চোখের সামনে।

জানা যায়, ৪-৫ বছর যাবৎ মামলা জটিলতার কারণে ধোপাজান চলতি নদীর বালু ও পাথর মহালটির ইজারা বন্ধ রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধোপাজান নদীর খালের মুখে ইব্রাহিমপুর এলাকায় অস্থায়ী একটি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সদর থানার টুকের বাজারে নৌ পুলিশের একটি ক্যাম্পও রয়েছে। কিন্তু এসব চেকপোস্টের সামনে লুটপাট হচ্ছে ইজারাবিহীন ধোপাজান নদীর বালু ও পাথর।

অবৈধ ড্রেজার মেশিনের তাণ্ডবের কারণে ধোপাজান নদীর ভারসাম্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি নদীর পারে থাকা মসজিদ-মন্দির, স্কুল-মাদ্রাসা ও অসহায় মানুষের বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হতে চলছে। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অন্যদিকে কয়েকটি সিন্ডিকেট সক্রিয়ভাবে ডিউটিতে অবস্থানরত পুলিশ চেকপোস্টের নির্দেশনা অমান্য করে বল প্রয়োগ করে একসঙ্গে প্রায় শতাধিক নৌকা উশৃঙ্খল পরিবেশ তৈরি করে পুলিশের ওপর  হামলার প্রস্তুতির নাটক তৈরি করে উল্লাস করে গভীর রাতে নদীপথে নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকার বালু ও পাথর।

জানা গেছে, আওয়ামী লীগের ডালাস নামে এক নেতা প্রতিটি নৌকা থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা নিচ্ছেন নৌকা পাস দেয়ার নামে। এমন অভিযোগ জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নৌকার মাঝি। তাছাড়াও প্রতিটি রাজনৈতিক দলের কিছু নেতা এবং কয়েকজন গণমাধ্যমকর্মীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কিছু ব্যক্তিও জড়িত রয়েছেন এই ধোপাজান নদীতে বালু ও পাথর উত্তোলনের সিন্ডিকেট সদস্যদের সাথে। অধিক মুনাফার লোভে পড়ে সব সেক্টরের লোকদের সমন্বয়ে চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের মহোৎসব। পুলিশের নিয়মিত অভিযানে প্রতিনিয়ত ৫-৭টি বল্বহেড ও নৌকা আটকের দৃশ্য দেখা গেলেও শত শত বাল্বহেড ও স্টিলবডি নৌকা প্রতিদিন লাখ লাখ টাকার বালু ও পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছে প্রকাশ্যেই, যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন সুনামগঞ্জ জেলার সকল সেক্টরের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঝেমধ্যে কিছু নৌকা আটক করে মামলা ও জরিমানা করলেও থামানো যাচ্ছে না ধোপাজান নদীর বালু-পাথর লুটপাট।

সাংবাদিকদের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হলেও জেলা প্রশাসন ও নৌ পুলিশের দৃশ্যমান কোনো অভিযান এখনো চোখে পড়েনি রহস্যময় কারণে? অন্যদিকে ডিবি ও থানা পুলিশ ধোপাজান নদীর ভারসাম্য রক্ষায় অবস্থানে থাকলেও নিজেদের নিরাপত্তার ভয়ে কঠোরভাবে দমন করতে পারছেন না হামলার ভয়ে। সবাই শুধু অবাক চোখে তাকিয়ে দেখছেন এমন দৃশ্য। মামলা-হামলার ভয়ে মুখ খুলতে এবং প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ পরিবেশবাদীরা। জেলা প্রশাসকের নিকট অনেকেই ধোপাজান নদীর পরিবেশ ও ভারসাম্য রক্ষার জন্য মানববন্ধন করে লিখিতভাবে জানিয়েছেন।

ইজারাবিহীন ধোপাজান নদী রক্ষা করতে জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপের আশায় তাকিয়ে আছেন সাধারণ মানুষ। জেলা প্রশাসক কেন ধোপাজান নদীতে বালু-পাথর লুটপাট বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না, সেটা রহস্যের জন্ম দিয়েছে। জেলা প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে সকল সেক্টরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ধোপাজান নদীর পরিবেশ ও ভারসাম্য রক্ষা করতে এবং সরকারের কোটি কোটি টাকার রাজস্ব রক্ষা করতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে- এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন নদীর তীরে অবস্থিত সাধারণ মানুষসহ সুশীল সমাজের লোকেরা।

T.A.S / জামান

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা