ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফেরদৌস, সম্পাদক বেলাল


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৫

জয়পুরহাটের পাঁচবিবিতে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠান রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় কালাইহাটি চত্বরে অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আড়তদার জাহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বণিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব এসপি, সহ-সাধারণ সম্পাদক মামুন দেওয়ান, কোষাধ্যক্ষ নাজিবুল্লাহ্, দপ্তর সম্পাদক রাইবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, সাবেক ছাত্রনেতা রিপন আকন্দ, আপেল, রকি, রাব্বি প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে কাঁচা বাজারের আড়তদার মাহফুজুল হক ফেরদৌসকে সভাপতি, বেলাল হোসেনকে সম্পাদক, কামরুজ্জামান সবুজকে সাংগঠনিক সম্পাদক ও পরিমল কুণ্ডুকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা