ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ডা. নাজমুলের পদত্যাগ দাবিতে আলফাডাঙ্গায় ফের বিক্ষোভ


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৩৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার (২৩ সেপ্টেমআবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ডা. নাজমুল হাসানের পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান ও তার অনিয়ম-দুর্নীতি তুলে ধরে বক্তব্য দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর পদত্যাগের দাবিতে হাসপাতাল ঘেরাও করার কথা শুনে ১১ সেপ্টেম্বর জরুরিভিত্তিতে এক সপ্তাহের ছুটি নিয়ে রাতে হাসপাতাল ছেড়ে চলে যান ডা. নাজমুল।

গোপন সূত্রে ছাত্র-ছাত্রীরা জানতে পারেন ২১ সেপ্টেম্বর ডা. নাজমুল হাসান এক সপ্তাহ ছুটি শেষ করে পুনরায় হাসপাতালে যোগদান করেছেন। এ সংবাদের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীরা ফের বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ডা. নাজমুল হাসান পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পদত্যাগ ও অনিয়মের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন ক্লিনিক মালিক বলেন, নাজমুল হাসান আমাদের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। না দিলে ক্লিনিক বন্ধের হুমকি দিতেন। এছাড়া দীর্ঘ ১২ বছর ধরে এই হাসপাতালে চাকরির সুবাদে সব ধরনের অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সকে।

এ ব্যাপারে ফরিদপুর সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, ডা. নাজমুল হাসান আর আলফাডাঙ্গা হাসপাতালে চাকরিতে যাবেন না।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম