মধুপুরের হাটখোলা মাদরাসার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বেড়েছে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের হাটখোলা জামিয়া কাশেফুল উলুম মাদরাসার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা মান বেড়েছে। বিগত ৪৭ বছর যাবৎ অবহেলিত হাটখোলা জামিয়া কাশেফুল উলুম মাদরাসার ব্যাপক উন্নয়নে আমূল পরিবর্তন হয়েছে। এই সময়ে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাদরাসার প্রায় এক কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মাদরাসার আবাসিক শিক্ষক- শিক্ষার্থীরা থাকা-খাওয়া ও পড়াশোনার সুন্দর পরিবেশ ফিরে পেয়েছে। ফলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এখন উন্নয়নবঞ্চিত থাকার আক্ষেপ নেই বললেই চলে।
তবে জানা গেছে, ম্যানেজিং কমিটি না থাকায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হাটখোলা জামিয়া কাশেফুল উলুম মাদরাসার ৩৭ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। কিন্তু ২০১৪ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবুর নেতৃত্বে একটি ম্যানেজিং কমিটি গঠিত হলে মাদরাসার উন্নয়ন শুরু হয়। পাঁচতলাবিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণাধীন, তাতে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়। শুধু ওয়াশরুম, বাথরুম ও পানির ব্যবস্থাপনার কাজ অসম্পন্ন থেকে যায়।
গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মধ্যদিয়ে আলহাজ হামিদ সরকারের সভাপতিত্বে নতুন কমিটি এসে তা সম্পন্ন করে। সাথে সাথে পঞ্চম তলার ছাদ ৩৫/১৪০ ফুট অবশিষ্ট বিল্ডিংয়ের ভিত্তিসহ একতলা সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়। মাদরাসার ভেতরে ছাত্রদের জন্য বহুতল মসজিদ নির্মাণের ইচ্ছা পোষণ করে নতুন কমিটি।
মাদরাসার আবাসিক ভবনের অবকাঠামো, একাডেমিক ভবন, গভীর নলকূপ, স্বাস্থ্যসম্মত টয়লেট, গোসল ও অজুখানাসহ সব ধরনের উন্নয়ন সম্পন্ন হয়েছে বর্তমান কমিটির আমলে। এগুলো সুষ্ঠু ও সুচারুভাবে বাস্তবায়ন করতে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, এলাকাবাসী, শিক্ষক ও কর্মচারী দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
চলমান ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আ. হামিদ সরকার জানান, বর্তমান কমিটির আমলে মাদরাসার যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বিগত ৩৭ বছরে তা হয়নি। এসব উন্নয়ন বাস্তবায়নের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে।
মধুপুর হাটখোলা জামিয়া কাশেফুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সুলাইমান কাসেমী জানান, মাদরাসাটি বাংলাদেশ বেফাক বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে বিগত ১০ বছরে টাঙ্গাইল জেলায় বারবার প্রথম স্থান অর্জন করেছে।
T.A.S / জামান
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ