চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম (৪৩)। সোমাবর (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ শয়নকক্ষে এ দুর্ঘটনা ঘটে। হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাইয়ের ছেলে নাজমুল আলম বলেন, চাচা শরিফুল ইসলাম সোমবার সকালে মাঠে কাজে যান। প্রচণ্ড গরমে দুপুরের আগেই কাজ ছেড়ে চলে আসেন বাড়িতে। এরপর তিনি বাসার টেবিল ফ্যানের সুইচ অন করে শুয়ে পড়েন। টেবিল ফ্যানটি আগে থেকেই বিদ্যুয়াতি ছিল। অসাবধনতাবশত ফ্যান তার শরীরের ওপর পড়লে তিনি মারাত্মক আহত হন। দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন বলেন, তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান