ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে পুমোটরসাইকেলে পেন্টাডল বহনকালে ২ মাদক ব্যবসায়ী আটক


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ৪:৩৭

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মোটরসাইকেলযোগে পেন্টাডল বহনকালে ধামইরহাট-ফতেপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবদুল মমিনের নেতৃত্বে থানার এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে ফতেপুর এলাকার চকবদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩০ পিস পেন্টাডলসহ লক্ষ্মীতারা গ্রামের ফয়জুল হকের ছেলে হারুন অর রশিদ (৩৮) এবং  শাহাদত হোসেনের ছেলে মো. ফিরোজকে (৪০) আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুপুরে মাদকের মামলায় নওগাঁ কোর্টে চালান করা হয়েছে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান আছে। মাদক ব্যবসায়ীরা পথচারী, মোটরসাইকেল আরোহী ও পরিবহনের যাত্রীবেশে মাদক বহন করছে,- এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান অব্যাহত রেখেছি। ‍এ অভিযান লমান থাকবে।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার