ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৭:৩৩

খুলনার পাইকগাছায় খুনি হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলা এবং সংগঠনটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কপোতাক্ষ মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক। বক্তব্য রাখেন- পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলজার আহমেদ, যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান সরদার, আসাদুল্লাহ আল গালিব, যজ্ঞেশ্বর সেনা কার্তিক, আনারুল ইসলাম, সোহেল আহমেদ গাজী, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ারদার, রাজিব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, তরিকুল ইসলাম, বাবলু জমিদার, লাভলু সোনা।

আরো বক্তব্য রাখেন- মুস্তাক গোলদার, আব্দুল মজিদ, মিনারুল ইসলাম মিন্টু, সফিয়ার রহমান, শামীম আহমেদ, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান মিস্ত্রি, খান জাহান গোলদার, জিয়াউর রহমান, জিবারুল ইসলাম, আসলাম হোসেন,গাজী মোহাম্মদ আলী, আব্দুস সালাম, আফতাব উদ্দিন, বাকি বিল্লাহ, আলামিন হোসেন, আজহারুল ইসলাম, মাওলাদ হোসেন, আলমগীর হোসেন, নুর ইসলাম, হাবিবুর রহমান, তানু খান, আইয়ুব আলী, মহসিন, শাহিন শেখ, আব্দুর রহিম, মোহাম্মদ বাদশা, হাফিজুল ইসলাম, কালাম সরদার, তানভীর আলম, মহরম গুরু, মনজুরুল ছানা, আব্দুল্লাহ সরদার ও আক্তার হোসেন।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত