সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবরে পুষ্পস্তবক অর্পণ ও কাঙালি ভোজের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ আগস্ট) উপজেলার চিওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম-মহাসচিব কাজী মো. নজরুল, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মজুমদার, সাংগঠনিক সম্পাদক গাজী আবদুল খালেক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির নেতা আবদুল্লাহ চৌধুরী পাশা, কাজী জাফর আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা, ভাসানী ন্যাপের নেতা আবু আসাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ মনির, কাজী জাফরের ভাতিজা কাজী নজমুল, কাজী আরিফ, কাজী শহিদ, যুগ্ম-শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, কেন্দ্রীয় যুব সংহতির নেতা নিজাম উদ্দিন সরকার, আলী আকবর মজুমদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা ডা. মামুন হাসিব ভূঁইয়া, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কাজী ফয়েজ আহমদ, সদস্য তানভির পারভেজ অনিকসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল