ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ২:৪

নড়াইলের লোহাগড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূাচ পালন করা হয়। 

লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরামুল শেখ, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, মো. সাইফুল ইসলাম, দীপংকর সাহা, মো. গোলাম মোস্তফা, এসএম মুরাদুজ্জামান প্রমুখ। 

মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।  

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ