ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

অন্তঃসত্ত্বা তরুণীকে হারপিক খাইয়ে প্রাণনাশের চেষ্টা, কিশোরসহ গ্রেফতার ২


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:২৭

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের দাবিতে অনশনে থাকা এক অন্তঃসত্ত্বা তরুণীকে হারপিক খাইয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কামাতপাড়া এলাকা থেকে ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করেন সেনা সদস্যরা। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।

ভুক্তভোগী ওই তরুণীর নাম আয়েশা সিদ্দিকা। সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়ে থেকে বিয়ের দাবিতে দেবীগঞ্জে আসেন তিনি। অভিযুক্ত প্রেমিকের নাম আলামিন। সে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কামাতপাড়া এলাকার রইসুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ থেকে আয়েশা বিয়ের দাবি নিয়ে আলামিনের বাড়িতে অনশন শুরু করেন। দীর্ঘদিন ধরে আলামিনের সাথে তার প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। এরপর থেকে আলামিন যোগাযোগ কমিয়ে দেয় ওই তরুণীর সাথে। বাধ্য হয়ে বরিশাল থেকে দেবীগঞ্জে আসে আয়েশা। সোমবার আলামিনের ছোট ভাই জিল্লুর রহমান জোর করে আয়েশাকে হারপিক খাওয়ায়।

ওই সময় তরুণী চিৎকার করলে প্রতিবেশীরা জড়ো হন। কিন্তু কাউকে বাসায় প্রবেশ করতে দেয়া হয়নি। উপায়ন্তর না পেয়ে স্থানীয়রা সেনা ক্যাম্পে খবর দেন। পরে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নানের নেতৃত্বে একটি টিম আয়েশাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ভুক্তভোগী আয়েশা জানায়, আলামিন ঢাকায় জব (চাকরি) করে‌। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে এখানে আনে। আমি এখানে আসার পর থেকেই তারা আমার পেটের সন্তানকে নষ্ট করার জন্য চেষ্টা করে আসছিল। 

তবে অভিযোগ অস্বীকার করে আটক জিল্লুর বলেন, আমি মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ি। আমি হারপিক খাওয়াইনি। উনি (আয়েশা) টয়লেট পরিষ্কার করতে গিয়ে নিজে হারপিক খেয়েছে আমাদের বিপদে ফেলার জন্য।

এদিকে সোমবার রাতেই ভুক্তভোগী আয়েশা আক্তার প্রেমিক আলমিনকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যাচেষ্টা ও ধর্ষণ মামলা দায়ের করেন‌। হত্যাচেষ্টা মামলায় জিল্লুর রহমান ও পারুল আক্তার নামে দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আয়েশা নামে এক তরুণীকে হারপিক খাইয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে সেই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। হত্যাচেষ্টা মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে বিয়ের দাবিতে আসা তরুণীর ২০১৩ সালে একই এলাকার নাছির উদ্দিন নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয়। সে পরিবারে তাদের ৬ বছরের একটি ছেলে রয়েছে। নাছির মুঠোফোনে জানান, তাদের এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। যদিও আয়েশা তালাকের নোটিস পাঠিয়েছে বলে দাবি করলেও এখনো তা হাতে পাননি নাছির।

এমএসএম / জামান

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত

ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য

হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা

জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার

নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু

ঘিওরে হেরোইনসহ একই পরিবারের তিন জন আটক