ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:৩১

খুলনার পাইকগাছা উপজেলার সব মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ১৩ হাজার ৪০টি ফলদ বৃক্ষের চারা বিতারণ করা হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা সিনিয়র মাদরাসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ লাখ টাকার চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬০টি মাধ্যমিক ও ২১টি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে আম, কদবেল, মাল্টা, পেয়ারা ও আইস ফলের চারা বিতরণ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার অভ্যন্তরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতারণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রোকৌশলী শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা অসীম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত