ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীতে অ্যাকশনে ট্রাফিক পুলিশ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:৫১

সিলেট নগরীতে রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ সিএনজিচালিত অটোরিকসা, ব্যাটারিচালিত রিকসা-অটোরিকসাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা শুরু করা হয়। এ সময় কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

সরেজমিন নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা যায়, অটোরিকশা (সিএনজি), লেগুনা, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের কাগজপত্র ঠিক রয়েছে, তাদের ছেড়ে দেয়া হচ্ছে আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিকসা সবুজ রংয়ের উপরে হলুদ রংয়ের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি, সেগুলোতে রং ব্যবহার করার জন্য বলে দেয়া হচ্ছে।

এর আগে এসএমপির ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহজুড়ে মাইকিং করে জানায়, সিএনজিচালিত বৈধ অটোরিকশাচালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রংয়ের উপরে হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকসাগুলোতে সবুজ রংয়ের উপরে সাদা রংয়ের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। এছাড়া বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকসাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।

সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রেরিত বিজ্ঞপ্তি বলা হয়, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাবে ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। তারা বলছেন, সিলেটে অটোরিকসা (সিএনজি) ও ব্যাটারিচালিত রিকসার জন্য সড়কে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

 অভিযান চলাকালে সাংবাদিকদের সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা বলেন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকসা, ব্যাটারিচালিত রিকসা-অটোরিকসাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে মঙ্গলবার থেকে আমাদের ট্রাফিক বিভাগের অভিযান শুরু হয়েছে। কাগজপত্র সঠিক না পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের