ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুর সাংবদিক সমাজ ও প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:৫৫

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন দুর্গাপুর সাংবদিক সমাজ ও প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুৃষ্ঠিত হয়।

সভায় কমিটির আহ্বায়ক ও দৈনিক সোনার দেশের রিপোর্টার এসএম শাহাজামাল প্রামাণিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও শ্যামবাজার পত্রিকার রিপোর্টার হাসিবুর রহমান হাসিবের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, জীবন আলী সবুজ কোরবান, আব্দুল খালেক, জাহিদুল ইসলাম জাহিদ, মোবারক হোসেন শিশির, মিজান মাহী, মাসুদ রানা তুষার, ফরিদ আহম্মেদ আবির, জুবায়ের তুহিন, শাহীন আলম, গোলাম কিবরিয়া, এম শাহাবুদ্দিন মোল্লা, রাজু আহম্মেদ, জাকির হোসেন বাবলু, মোফাজ্জল হোসেন মায়া, মমিন জাদরান, মুক্তার হোসেন, মশিউর রহমান মানিক, রাকিবুল ইসলাম, সোহান আলী, আল-আমিন, নাইম ইসলাম, আলামিন হক বিজয়, খোরশেদ আলম লালন, মনিরুল ইসলাম প্রমুখ। 

দুর্গাপুর সাংবদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় দুটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও আহ্বায়ক কমিটির নিকট বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের হিসাব-নিকাশ সংক্রান্ত সকল কাগজপত্র হস্তান্তর, দুটি সংগঠনে হালনাগাদ পেশাদার সংবাদকর্মীদের সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

দুর্গাপুর সাংবদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টাদের সাথে আলোচনাসাপেক্ষে সংগঠনে পেশাদার সংবাদকর্মীদের সদস্য অন্তর্ভুক্তির জন্য ফরম বিতরণ, যাচাই-বাছাই, ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশন গঠন, নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক এসএম শাহাজামাল প্রামাণিক। 

এমএসএম / জামান

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ