আল্লু অর্জুনের ছবি থেকে কেনো বাদ পড়লেন রণবীরের নায়িকা তৃপ্তি!
বলিউডের তুমুল আলোচিত ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করে রীতিমত হৈচৈ ফেলেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। শুধু তাই নয়, তার হাতে আসছে একের পর এক সিনেমা। যেই তালিকায় নাম ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।
ভারতীয় গণমাধ্যম বলছে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তৃপ্তিকে। এ জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু বিষয়টি তার জন্য ইতিবাচক হয়নি। তাই তো নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন। তবে কোন বিশেষ কারণে নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন তা জানা যায়নি।
২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’তে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যে গানটি সেই বছর সেরার শীর্ষে ছিল। ধারণা করা হচ্ছে, সামান্থার সেই লেভেলকে টেক্কা দিতে না পারায়ই তৃপ্তিকে প্রত্যাখান করেছেন নির্মাতারা। তবে নতুন করে আইটেম গানে কে চুক্তিবদ্ধ হবেন সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।
এদিকে গেল ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা ২’র। সেটাই চূড়ান্ত ছিলো। দর্শকও প্রস্তুত হচ্ছিলেন সেভাবেই। কিন্তু শেষমেশ পিছিয়ে যায় ছবিটির মুক্তি। ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।
‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ