ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে বজ্রপাতে গাভীসহ মহিলার মৃত্যু


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৬:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের খলসী চাঁদপুর গ্রামে আবুল হোসেনের স্ত্রী রওশন আরা বেগম (৫০) শুক্রবার (২৭ ‍আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে বজ্রপাতে তার গাভীসহ ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে আকাশের অবস্থা ভালো থাকায় রওশন ‍আরা বেগম গাভী মাঠে নিয়ে যান ঘাস খাওয়ানোর জন্য। বৃষ্টি শুরু হলে গাভীটিকে বাড়ি আনার জন্য মাঠে যান। এ সময় বজ্রপাত হলে রওশন ‍আরা ও তার গাভীটির উপর পড়ে।

প্রত্যেক্ষদর্শী এক ব্যক্তি জানান, আমি ঘটনার সময় পাশের আখক্ষেতে কাজ করছিলাম। রওশনা আরা বেগম ‍আখক্ষেতের আইল দিয়ে গাভীটিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনায় আখক্ষেতের আইল থেকে পাশের জমির পানিতে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা