১০ মিনিটের চার্জে ২ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নাথিং। বিশেষ করে সংস্থার ইয়ারবাড খুবই জনপ্রিয়। এবার নতুন আরও একটি ইয়ারবাড আনলো সংস্থা। এটি হচ্ছে নাথিং ইয়ার ওপেন। এই প্রথম ওপেন স্টাইলের ওয়্যারলেস হেডসেট লঞ্চ করল নাথিং সংস্থা।
সংস্থা এই ইয়ারফোনেও নাথিংয়ের বিশেষ ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ডিজাইন রেখেছে। ১৪.২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে নাথিং ইয়ার ওপেন ইয়ারফোনে। নাথিং সংস্থার নতুন ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট নেই। অন্যদিকে এই ইয়ারফোনে ১২০এমএস- এর কম ল্যাটেন্সি রেট রয়েছে।
এই ডিভাইসে রয়েছে এআই যুক্ত ক্লিয়ার ভয়েস টেকনোলজি সাপোর্ট। এর মাধ্যমে ফোনকলে কথা বলার সময় তার গুণমান ভালো হবে। এছাড়া এই ওয়্যারলেস হেডফোনে সুইফট পেয়ার এবং গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট রয়েছে। একসঙ্গে দুটো ডিভাইসে সংযুক্ত করা যাবে নাথিং সংস্থার এই ইয়ারফোন। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে নাথিং ইয়ার ওপেন ইয়ারফোনে।
সাধারণ ইয়ারবাডসের তুলনায় এই ইয়ারফোন দেখতে অনেকটাই আলাদা। দুটো ইয়ারফোনের প্রতিটিতে ৬৪ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও চার্জিং কেসে রয়েছে ৬৩৫ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ইয়ারফোনে চার্জ দেওয়া যাবে।
চার্জিং কেস ছাড়া নাথিং সংস্থার এই নতুন ইয়ারবাডসে একটা প্রায় ৬ ঘণ্টা ভয়েস কলিং করা যাবে এবং প্রায় ৮ ঘণ্টা নাগাড়ে গান শোনা যাবে। অন্যদিকে চার্জিং কেস সমেত এবং পুরো চার্জ থাকলে এই ইয়ারফোনে প্রায় ৩০ ঘণ্টা গান শোনা যাবে এবং প্রায় ২৪ ঘণ্টা কথা বলা যাবে।
মাত্র ১০ মিনিট চার্জ দিলেই এই ইয়ারফোন প্রায় ২ ঘণ্টা চালু থাকবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ পানি এবং ধুলায় সহজে নষ্ট হবে না নাথিং সংস্থার নতুন ইয়ারফোন। সাদা রঙে এই ইয়ারবাডটি কিনতে পারবেন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।
সূত্র: গ্যাজেট ৩৬০
জামিল আহমেদ / এমএসএম
মনিটর দিয়ে কি টিভি দেখা যায়? লাগবে যেসব জিনিস
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই