ধামইরহাট উপজেলা কৃষক দলের কমিটি প্রকাশ
নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা কমিটি প্রকাশ করা হয়েছে। ধামইরহাট উপজেলা কৃষক দলের এই কমিটি প্রকাশের মাধ্যমে বহুল প্রতীক্ষার অবসান ঘটল।
সম্প্রতি নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল ও সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু স্বাক্ষরিত ধামইরহাট উপজেলা কৃষক দলের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মো. তরিকুল ইসলামকে সভাপতি ও রমজান আলীকে সাধারণ সম্পাদক, মো. ফরিদ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মীর মোশারফ হোসেন ও মো. কাওছার হোসেনকে মনোনীত করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি।
আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটি জাতীয়তাবাদী দল বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সামসুজ্জোহা খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান