ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরজু মোল্লা গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৫:২৪

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে পলাতক রাজবাড়ী জেলার কালুখালী থানার জব্বার আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আরজু মোল্লাকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৪-এর মানিকগঞ্জ সিপিসি-৩। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরজু রাজবাড়ী কালুখালী থানার দেওয়ালী গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।

র‍্যাব ৪, মানিকগঞ্জ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, মেহেদি গাছের ডাল ভাঙা নিয়ে প্রতিবেশী চাচা মো. জব্বার মোল্লার সাথে আরজু মোল্লার ঝগড়া ও মারামারি হয়। পরে স্থানীয়ভাবে ২০১৫ সালের ২৮ আগস্ট সালিশ বৈঠকের মাধ্যমে বিবাদ মিটিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। উক্ত বৈঠকে ভিকটিম ও তার আত্মীয়স্বজন আসামাত্রই আসামি আরজু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা করে ভিকটিম ও তার আত্মীয়স্বজনকে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জব্বার মোল্যা।

উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৯ সালে ১০ সেপ্টেম্বর আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে সে দেশের বিভিন্ন স্থানে আত্মোগোপনে করেছিল।

T.A.S / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত