ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নবীকে কটূক্তির প্রতিবাদে আলেম-ওলামাদের বিক্ষোভ-সমাবেশ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-৯-২০২৪ রাত ৮:১৮

ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আলেম-ওলামা ও তৌহিদী জনতা। আজ বুধবার  বিকাল ৫ টায় তাহযীবুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের আয়োজনে  রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় একটি বিক্ষোভ মিছিল টাউন ঘুরে ৩ রাস্তায় শেষ হয়।

তাহযীবুল মাদারিসিল কওমিয়ার নায়েবে আমির ও জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ইবরাহীম হেলালের সভাপতিত্বে আশপাশের বিভিন্ন মাদ্রাসার অসংখ্য ছাত্র-শিক্ষক, সাধারণ মুসল্লী ও স্থানীয়রা অংশ নেন। 

মুফতি ইব্রাহীম হেলালসহ অন্যান্য বক্তারা ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এ ছাড়াও দেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান। বক্তারা অন্তর্বর্তী সরকারকে ভারতের সাথে আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতি বর্জন করে চোখে চোখ রেখে কথা বলার পররাষ্ট্রনীতি গ্রহণ করার দাবি জানান। সেই সাথে  আওয়ামী আমলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কৃত সব চুক্তিকে দেশের স্বার্থের অনুকূলে নবায়ন করারও দাবি জানান তারা। 

এ ছাড়াও ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দেশীয় উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে পণ্য আমদানি করা যেন এদেশের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশের মানুষের চাহিদা পূরণ করে এরপরে রপ্তানি করা। যেন এদেশের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। 

বক্তারা আরো বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদ ও ভারতবিরোধী এই সমাবেশ ও বিক্ষোভ-মিছিল সবে শুরু। ভারত যদি নবীজীকে কটুক্তিকারীদের বিচার না করে, ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করে এবং সেই সাথে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ না করে তাহলে এ দেশের রাসূল প্রেমিক মুসলমান ও দেশপ্রেমিক জনগণ শীগ্রই ভারতের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন।

ওই বিক্ষোভ-সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল কাইয়ুম আল মাসউদ, শতাধিক গ্রন্থের লেখক ও জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মিজানুর রহমান কাসেমী, উক্ত মাদরাসার নায়েবে মুফতী ও নায়েবে মুহতামিম মুফতী সাঈদ আহমাদ সাহেব একই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুনিরুজ্জামান, রাহমানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি বোরহানুদ্দীন কাসেমী, মুফতি শফীকুর রহমান, মাহাদু বুহুসিল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল আমীন, জামি'আ ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি জামালুদ্দীন, প্রসিদ্ধ ইসলামিক আলোচক মুফতি মাহমুদুল হাসান গুনবি, জামি'আ ইলয়াসিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু সায়েম, মিনার মসজিদ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হান্নান, জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি শফীক সালমান কাশিয়ানী এবং  মাওলানা ইরফান জিয়া প্রমুখ।

জামিল আহমেদ / জামান

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির