ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১১:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে চার শিক্ষককে পদায়ন করা হয়েছে। তারা হলেন- মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফেরদাউস হোসেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়। 

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদনসাপেক্ষে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফেরদাউস হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

আদেশে আরো বলা হয়, এ আদেশ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। তারা বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?