ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পোশাক শ্রমিক বহনকারী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১২:২২

মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫-২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত তারাসীমা কারখানার পোশাক শ্রমিদের বহনকারী একটি বাস ও আরিচাগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে শিবালয়ের বোয়ালী ব্রিজ এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাককর্মী ফুলি (৩৩) ও বিথি (৩৪) নিহত হন এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা (২০) মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ পোশাক শ্রমিক। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মো. ইব্রাহিম হোসেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত