আশুলিয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৪
ঢাকার আশুলিয়ায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুটিজানা এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে মাহমুদ হাসান জালাল (৪৭), টাঙ্গাইলের ঘাটাইল থানার তালতলা এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. আব্দুল জব্বার (৫২), আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. সাবিকুল ইসলাম নাদিম (৩৭) ও কুড়িগ্রামের রাজারহাট থানার খেতাবখা এলাকার মৃত বাদশা শেখের ছেলে মো. এরশাদ আলী (২৭)। এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন পালিয়ে যায়। আটকৃত সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার সাইদুরের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চার জুয়াড়িকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ২ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন