বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ পাঁচ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- গাজীপুরের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮) ও মো. আবুলের ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্রজের মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫) ও মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) এবং নরসিংদীর মো. আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী।
জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন। এ সময় ‘একুশে নিউজ’ স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের থানা হেফাজতে আনা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পাঁচজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান