মধুপুরে দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৫২টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- মধুপুরের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন মাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবীর, আনসার কমান্ডার কামরুজ্জামান, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, মধুপুরের ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫২টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
T.A.S / জামান
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ