ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় পুলিশের কাছ থেকে আাসামি পলায়ন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হয়নি প্রশাসনিক ব্যবস্থা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৪:৭

খুলনার পাইকগাছায় পুলিশেরর কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পালিয়ে গেলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুই বছরেও নেয়া হয়নি প্রশাসনিক কোনো ব্যবস্থা। 

সূত্রমতে, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে মটবাটী গ্রামের মোজাফফর গাজী (২৮) নামে এক আসামিকে এএসআই শরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। এসময় তার সাথে ছিলেন এএসআই গোপাল চন্দ্র সাহা। সে উপজেলার মটবাটী গ্রামের মোশাররফ গাজীর ছেলে। সে কেশবপুর থানার একটি ঘটনায় পাইকগাছা থানার ১০৬/২১ নম্বর জিআর মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলের বসিয়ে নেয়া হয়। চালক থাকে শরিফুল। মাঝখানে আসামি ও পেছনে গোপাল সাো। এ সময় তার সাথে চুক্তি হয় ১০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। সে ৫ হাজার টাকা দিতে রাজি হয়। একপর্যায়ে সে বলে সামনে তার শ্বশুরবাড়ি, সেখান থেকে নিয়ে দেবে।

পুলিশ যথারীতি মোটরসাইকেল তার শ্বশুরবাড়ির সামনে এসে থামায়। মোজাফফর গাড়ি থেকে নেমে শ্বশুর জালাল গাজীকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় সে তাকে টাকার কথা বলে। শ্বশুর জালাল বলে এত টাকা এত রাতে কোথায় পাব? এরই এক ফাঁকে সে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। বাড়ির লোকেরা এ সময় সাংবাদিকদের কাছে ঘটনাটির বর্ণনা দেন।

ওই সময় এ ব্যাপরে এএসআই শরিফুল ইসলাম জানিয়েছিলেন, তাদের মারপিট করে বাড়ির লোকের মোজাফফরকে ছিনিয়ে নিয়েছে।

স্থানীয়রা জানান, হ্যান্ডকাফ লাগানো আসামি মোটরসাইকেলে দুই দারোগার মাঝখান থেকে পালাতে পারে না। তবে এ ব্যাপারে তৎকালীন থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের আওয়ামী লীগ নেতাদের সাথে গভীর সম্পর্ক থাকায় তিনি কোনো বক্তব্য দিতে রাজী হননি। বরং তিনি বলছিলেন, পুলিশের বিরুদ্ধে লেখালেখির দরকার কী?

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত