ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নিহত ১


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১০:৩৫

ঢাকার ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই পৌর সভার ১নং ওয়ার্ডের আইঙ্গন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

নিহত মাহবুবুর রহমান ধামরাই উপজেলার সদর ইউনিয়নের স্বর্ণখালী গ্রামের আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত বজলুর রহমান (৪০) ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার মৃত জুলমত আলীর ছেলে। বজলুর রহমান আইঙ্গন মোড়ে মুদির দোকানদারি করেন।

জানা গেছে, উপজেলার আইঙ্গন মোড়ে ঝালমুড়ি বিক্রেতার সাথে মাহবুবুর রহমানের কথাকাটাকাটি হয়। তখন পার্শ্ববর্তী মুদি দোকানদার বজলুর রহমান এসে মাহবুবুর রহমানের সাথে বিবাদে জড়ান। কথাকাটাকাটির একপর্যায়ে বজলুর রহমান মাহবুবুর রহমানের সাথে হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে মাহবুবুরের স্পর্শকাতর জায়গায় আঘাত করেন। এতে মাহবুবুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা