ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১২:৫২

শেষরক্ষা হয়নি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোস্তফা কামালের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জেলা শহরের টিএ রোডের কালীবাড়ী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

মোস্তফা কামালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

নবীনগর উপজেলার মোস্তফা কামাল একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন। মোস্তফা কামাল শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান ভালো থাকায় আস্থা অর্জন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনের। ফলে জীবনে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও মন্ত্রীর আশীর্বাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে স্থান পেয়ে যান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদ।

পদ পাওয়ায় নিজের জন্মদাতা বাবার পর সাবেক এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে কর্মজীবন ও রাজনৈতিক জীবনের বাবা বলে সম্বোধন করেছিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে সমালোচনা। দলীয় পদ পেয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় যোগদানও করেন মোস্তফা কামাল।

গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত নানান ঘটনায় একের পর এক মামলা দায়ের হচ্ছে। এসব মামলায় আসামি হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই অবস্থায় গা-ঢাকা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মোস্তফা কামাল। পরে ১৩ সেপ্টেম্বর একটি সাদা কাগজে হাতে লিখে স্বাক্ষর করে জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের আবেদন করেন মোস্তফা কামাল। এরপর তিনি প্রকাশ্যে আসেন। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে একটি হত্যা মামলায় পুলিশ গ্রেফতার করে।

জামান / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন