ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে স্যানিটারি অ্যান্ড টাইলস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১:৩৬

কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের হাউজিং এস্টেট জামে মসজিদসংলগ্ন কামাল স্যানিটারি কার্যালয়ে আনন্দমুখর পরিবেশে লাকসাম স্যানিটারি অ্যান্ড টাইলস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।

লাকসাম স্যানিটারি অ্যান্ড টাইলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরের (কামাল) সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার মো. মাকসুদুর রহমান মজুমদার (অশ্রু), সৈয়দ একেএম মহিউদ্দিন সিদ্দিকী, আবদুল কাদের প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনের সভাপতি পদে প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সৈয়দ একেএম মহিউদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে ৩১ ভোট পেয়ে মো তোফায়েল আহমেদ নির্বাচিত হন।

সরেজমিন দেখা যায়, রাত ৮টা ৩০ মিনিটে সকল ভোটার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন শেষে সকল প্রার্থী একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।

সংগঠনের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির (কামাল) বলেন, আমরা সবািই একই পরিবারের লোক। নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে সংগঠনকে কিভাবে আরো ভালোভাবে পরিচালনা করা যায়, সেজন্য কাজ করতে হবে। স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করায় সবাইকে সংগঠনের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত