ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেওয়ানগঞ্জে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সংবর্ধনা


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি photo দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৫:৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাড. তাজুল ইসলামকে তার নিজ এলাকা জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিভিন্ন সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কয়েক দফায় এ সংবর্ধনা দেয়া হয়।

ইসলামী ব্যাংক পিএলসি সানন্দবাড়ি বাজার আউটলেট শাখায় আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ও এসএসসি ব্যাচ '৮৮-এর উদ্যোগে বেলা ১১টায় অ্যাড. তাজুল ইসলামকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় সোসাইটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর দুপুর ১২টায় সানন্দবাড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সানন্দবাড়ি কলেজ হলরুমে সংবর্ধনা দেয়া হয় নবনিযুক্ত চিফ প্রসিকিউটরকে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক সিরাজুল ইসলাম প্রামাণিক, শিক্ষার্থী কানিজ ফাতেমা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে মাহমুদুল হাসান, দিপু হাসান, শান্ত মাহমুদ, রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুজন মাহমুদ প্রমুখ।

অ্যাড. তাজুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আগস্ট অভ্যুত্থানে দেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নইলে আবারো স্বৈরাচারের উদ্ভব হতে পারে। স্বাধীনতা কেউ বিকিয়ে দেয় না, অর্জন করে নিতে হয়। এই যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এটাই অর্জন। সেই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজে আমাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। তবুও দায়িত্ব পালনে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। আপনারা আমার সাথে থাকলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমি যেন সততার সাথে আমার ওপর অর্পিত চ্যালেঞ্জিং এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

সবশেষে অ্যাড. তাজুল ইসলাম তার নিজ গ্রাম মৌলভীরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা গ্রহণ করেন। উক্ত মাঠে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাড. তাজুল ইসলাম।

জামান / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়