ঐশ্বরিয়া-অভিষেকের প্রেমের কারিগর করণ জোহর
বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। সাম্প্রতিক সময়ে অবশ্য এই দম্পতি নিজেদের মনোমালিন্যের কারণেই বেশি আলোচিত। যদিও এ বিষয়ে তারা এখনো মুখ খোলেননি। তবে তাদের প্রেমের গল্পও কিন্তু কম চর্চিত নয়।
একসময় সালমান-বিবেকদের সঙ্গে নাম জড়ালেও হঠাৎ ঐশ্বরিয়ার বচ্চন পরিবারের অংশ হওয়ার গল্প অনেকেরই জানা। তবে বলিউডের আরও অনেক প্রেমকাহিনীর মতো ঐশ্বরিয়া-অভিষেকের প্রণয়েও যে নির্মাতা করণ জোহরের ভূমিকা ছিল, সে কথা হয়ত অনেকেই জানতেন না।
আলোচিত টক শো ‘কফি উইথ করণ’র এক পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি খোলাসা করেছিলেন অভিষেক বচ্চন। অনুষ্ঠানে করণ ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের এক ভাগ কৃতিত্ব দাবি করলে অভিষেক বলেন, ‘করণই আসলে আমার মাথায় এই ভাবনা (ঐশ্বরিয়াকে বিয়ে) গেঁথে দেয়। করণ সবসময় বলত, তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ মানায়। করণ, সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের ঘরে আসে একমাত্র কন্যাসন্তান আরাধ্য বচ্চন।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ