উচ্চশিক্ষা নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাথে পাবিপ্রবি উপাচার্যের মতবিনিময়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট সায়েন্সেস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. অ্যালেক্স ওয়েবের সাথে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে অনলাইনে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশি শিক্ষার্থীদের কিভাবে যুক্তরাজ্যসহ পৃথিবীর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ বাড়ানো ও সহযোগিতা করা যায় তা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় সাংবাদিক ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপাচার্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক ও জনসংযোগ দপ্তরকে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল কেমব্রিজ অধ্যাপক ড. অ্যালেক্স ওয়েবের কাছে শিক্ষা, গবেষণা, স্কলারশিপ, ফান্ডিংসহ বিভিন্ন বিষয়ে জানতে চান। অ্যালেক্স এসব বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অ্যালেক্স বলেন, যুক্তরাজ্যের কেমব্রিজসহ অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ বেশ চ্যালেঞ্জিং। সবচেয়ে ট্যালেন্টেড শিক্ষার্থীদের এখানে প্রাধান্য দেয়া হয়। এখানে পিএইচডি বা পোস্টডক করতে হলে অন্য বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের টপ ইউনিভার্সিটির বাইরে থেকে আগে মাস্টার্স সম্পন্ন করলে সুবিধা হবে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে।
সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে তিনি বলেন, পাবিপ্রবিসহ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমঝোতা স্মারক করতে চাইলে সেখানকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) সাথে এখানকার কর্তৃপক্ষের যোগাযোগ করতে হবে। সে অনুযায়ী তারা দিকনির্দেশনা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কথা বলবেন।
গবেষণা ফান্ডিংয়ের বিষয়ে তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে। ব্রেক্সিটের মাধ্যমে ২০২০ সালে যখন যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায়, তখন উচ্চশিক্ষায় ইইউর ফান্ডিং যুক্তরাজ্যে কমে যায়। ইউরোপিয়ান ইউনিয়ন সেই ফান্ডিং সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে দিতে থাকে। ব্রিটিশ সরকারের গবেষণা প্রতিষ্ঠান ‘বিবিআরসি’, যারা উচ্চশিক্ষায় ফান্ড দিয়ে থাকে। ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা সরকার বিবিআরসির সাথে যোগাযোগ করলে ফান্ডিং পেতে পারে।
অ্যালেক্স আরো বলেন, তোমরা এখন একটি ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যদিয়ে যাচ্ছ, যা দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাথে সামঞ্জস্য আছে। উচ্চশিক্ষায় গবেষণা, ফান্ডিং, টেকসই পলিসিসহ নানা পদক্ষেপ তারা নিয়েছে। তোমরাও যদি চিলির পলিসিগুলো বিশ্লেষণ করে আগাতে পারো, তাহলে উচ্চশিক্ষায় দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
জামান / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন