হাদির ওপর হামলার প্রতিবাদে রায়পুরে শিবিরের বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির রায়পুর উপজেলা ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় রায়পুর আলিয়া মাদ্রাসা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “মুক্তচিন্তা, মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকারকে স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। এটি ব্যক্তির ওপর হামলা নয়,জনগণের কণ্ঠ রোধের অপচেষ্টা।”
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে রায়পুরসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রায়পুরের বিভিন্ন ইউনিটের শিবির নেতা–কর্মীরা অংশ নেন। তারা হামলাকে ‘কাপুরুষোচিত ও গণতন্ত্রবিরোধী’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা