রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই বাজারে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বৈঠকে স্থানীয় ভোটাররা অংশগ্রহণ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈঠকে বক্তারা নির্বাচন আচরণবিধি, গণভোটের গুরুত্ব এবং ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের বিষয়ে আলোচনা করেন।
তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটারের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব আল-আমিন হোসেন ও প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন ও গণভোট নিয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করার লক্ষ্যে এ ধরনের উঠান বৈঠক নিয়মিতভাবে আয়োজন করা হবে।
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন