ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা


জাহিদুল আলম  photo জাহিদুল আলম
প্রকাশিত: ১১-১-২০২৬ বিকাল ৭:৬

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পর্যায়ে মাদরাসা বিভাগে আবারও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে মোল্লারহাট দারুচ্ছুন্নাত ছালেহীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি টানা ৬ষ্ঠবারের মতো এ সম্মাননা অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি মাদরাসাটির সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে এই স্বীকৃতি প্রদান করে। ফলাফল, অবকাঠামোগত সুবিধা, আইসিটি ব্যবহার, শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় উৎকর্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্যের পেছনে অধ্যক্ষ জনাব আবুরাফে মুহাম্মদ ফেরদাউসের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষকবৃন্দের নিষ্ঠা এবং দক্ষ গভর্নিং বডির কার্যকর পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শ্রেষ্ঠত্ব অর্জনের খবরে মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের মূল্যায়ন কমিটির প্রতি ধন্যবাদ জানান। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি বর্তমানে দাখিল, আলিম ও ফাজিল স্তরে প্রায় ৬০০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত শিক্ষা, ইসলামী সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও জাতীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ইতোমধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছে। অধ্যক্ষ আবুরাফে মুহাম্মদ ফেরদাউস বলেন, এই অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা দেশ, জাতি ও দ্বীনের জন্য আদর্শ নাগরিক তৈরিতে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মাদরাসার একজন শিক্ষক বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আমরা আরও উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে চাই। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ প্রতিষ্ঠানটির প্রাপ্ত অন্যান্য সম্মাননার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ আবুরাফে মুহাম্মদ ফেরদাউস এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মাওলানা মো: আমিনুল ইসলাম (সহকারী অধ্যাপক, আরবি) নির্বাচিত হয়েছেন। এছাড়া গ্রুপ পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় মো: রিফাত ও হাফেজ মো: আব্দুল্লাহ, নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ইশরাত জাহান ও মোসা: সানজিদা, হামদে বারী তায়ালায় মোসা: লুবাবা ও মাইমুনা ইসলাম, বাংলা কবিতা আবৃত্তিতে মোসা: মাঈমুনা ও মো. মাহদি হাসান এবং উপস্থিত বক্তৃতায় মো: মাহদী হাসান শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন