ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-১-২০২৬ বিকাল ৫:৩১

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ৩ ব্যক্তি রাজশাহী নগরীর রাজপাড়া থানার বিলসিমলা এলাকার আব্দুর রউফ মিন্টুর ছেলে বাধন চান সওদাগর (৩৫) ও সাজ্জাদ হোসেন মুরাদ (২৮) এবং দুলাল হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৭)।

রবিবার (১১ জানুয়ারি) আরএমপি'র উপ-পুলিশ কমিশনার ও এডিসি মিডিয়া গাজিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাত পৌনে ৪টার দিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক'র তত্ত্বাবধানে এসআই আবুল হাসান এবং এএসআই মো: তৌহিদ উদ্দিন'র টিম থানা এলাকায় রাত্রিকালীন দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় নতুন বিলসিমলা বন্ধগেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সেখানে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণরত কতিপয় ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬/৭ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তারের পর আসামিদের দেহ তল্লাশি করে চাপাতি, ছোরা, কুড়াল, স্টিলের লাঠি, স্টিল পাইপ, ঈগল নাইফ (সুইচ গিয়ার), লোহার চেইন ও বাঁশের লাঠিসহ মোট ১১ (এগারো) প্রকারের দেশীয় ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক আসামিদের ফেলে যাওয়া আরও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত বাধনের কাছ থেকে অতিরিক্ত ধারালো অস্ত্র উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর তিন কর্মীকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে সংগঠনটির রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, রাজপাড়া থানা পুলিশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। পরে উদ্দেশ্যমূলকভাবে অস্ত্র উদ্ধারের ‘নাটক’ মঞ্চস্থ করা হয়েছে।

তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহলের প্ররোচনায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে। সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কি তাদের অপরাধ—এ প্রশ্ন আজ জনমনে উঠেছে।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, একজন ‘জুলাই যোদ্ধা’র সঙ্গে এ ধরনের ফ্যাসিবাদী আচরণ বন্ধ করতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকা পালন থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত শ্রমিক কর্মীদের অবিলম্বে সসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা