কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার রাত ১১ টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মোঃ আনিস (৪০) গুলিবিদ্ধ হয়।
পরবর্তীতে, কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় আহত ডাকাতকে জীবিত উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে।
জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত