ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:৯

কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার, গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ও হলোখানা ইউনিয়নে বীজ ব্যবসায়ী ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বীজ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকাভিত্তিক কৃষি উৎপাদন বৃদ্ধি, জামাল সীডের উদ্ভাবিত জলবায়ু সহনশীল ও অধিক ফলনশীল হাইব্রিড জাতের প্রচার-প্রসার এবং বীজের সঠিক প্রয়োগপদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষ করে ‘ব্যাংক সেরা-৫৫’, ‘থাইল্যান্ড ৫৫’, ‘হায়দ্রাবাদ কিং-৫৫’ ও ‘মহাশক্তি ৫৫’ জাতের হাইব্রিড ভুট্টার ফলন সম্ভাবনা ও চাষপদ্ধতি কৃষকদের সামনে তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিভিশন ম্যানেজার মো. মোস্তাফিজার রহমান মাসুম, মার্কেটিং অফিসার মো. সাজ্জাদ হোসেন এবং স্থানীয় পরিবেশক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

জামাল সীডের প্রতিনিধিরা বলেন, টেকসই ও সমৃদ্ধ ফলনের মূল ভিত্তি হলো খাঁটি ও রোগমুক্ত উন্নত বীজ। কৃষকের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক চাষি ও বীজ ব্যবসায়ীদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

উপস্থিত স্থানীয় বীজ ব্যবসায়ী ও কৃষকরা সময়োপযোগী এ উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক কৃষিপ্রযুক্তি সংক্রান্ত এমন সচেতনতামূলক আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান। শতাধিক কৃষাণ-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কৃষকদের হাতে দিকনির্দেশনামূলক লিফলেট ও প্রতিষ্ঠানের সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি