ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। কমিটির সহসভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস এবং সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী সভায় অংশ নেন।

এ ছাড়া কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মসজিদুল হক,  উপজেলা জামায়াতের আমির মো. ইয়াকুব আলী

নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, ও নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি