ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ৩:৫৬

রাজশাহীর বাঘা থানাধীন কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। ৪ নভেম্বর ২০২৬ দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি টাস্কফোর্স অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—৫৩ বোতল কোডিনযুক্ত ইস্কাফ সিরাপ, ২৩ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ৪ বোতল ওল্ড মঙ্ক রাম (১৮০ মিলি), ৫ বোতল ওল্ড মঙ্ক রাম (৩৭৫ মিলি), ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি।

অভিযানকালে আশপাশে খোঁজাখুঁজি করেও উক্ত মাদকের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয় এবং আলামতগুলো বাঘা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কোনো আসামি বা উক্ত অ্যালকোহল ও মাদকের মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে এর সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত