জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
জীবনের সবটুকু শ্রম ও সহায়-সম্বল বিলিয়ে দিয়ে বড় করেছিলেন ছয় সন্তানকে। অথচ জীবনের পড়ন্ত বিকেলে এসে সেই সন্তানদের কাছেই চরম বোঝা হয়ে দাঁড়ালেন ৯৫ বছর বয়সী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা। জমিজমা লিখে নেওয়ার পর ছয় সন্তানের কারও ঘরেই ঠাঁই হয়নি তাঁর; বরং শেষ আশ্রয় হিসেবে এই বৃদ্ধকে ফেলে রাখা হয়েছে বাড়ির পাশের একটি গাছের নিচে। খোলা আকাশের নিচে গাছের তলায় অসহায় পিতার দিন কাটানোর এ নির্মম দৃশ্য দেখে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
অসহায় শামসুল হক মোল্লা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা এবং ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী। চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমের বিয়ে হয়েছে। আর ছোট মেয়ে কাজুলী বেগম জন্মগত শারীরিক প্রতিবন্ধী। কয়েক বছর আগে নিজের কিছু জমি বিক্রি করে হজে গিয়েছিলেন শামসুল হক। সে সময় তিনি অবশিষ্ট সব জমিজমা ছেলে-মেয়েদের নামে লিখে দেন। কিন্তু সম্পত্তি পাওয়ার পর এবং স্ত্রীর মৃত্যুর পর থেকেই বৃদ্ধ এই পিতার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয় সন্তানেরা।
গত কয়েক দিন ধরে শামসুল হক তাঁর বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার সকালে মায়া বেগম তাঁর বৃদ্ধ বাবাকে নিয়ে ভাইদের বাড়িতে পৌঁছালে বাধে বিপত্তি। ভাই ও তাঁদের স্ত্রীরা মিলে বৃদ্ধ শামসুল হককে ঘর থেকে টেনে বের করে বাড়ির পাশের একটি গাছের নিচে ফেলে রেখে দরজা বন্ধ করে দেয়।
এ বিষয়ে বড় মেয়ে মায়া বেগম জানান, তাঁর নিজের স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং প্রতিবন্ধী ছোট বোন কাজুলীও তাঁর আশ্রয়ে রয়েছে। তাই অভাব-অনটনের সংসারে বাবাকে নিজের কাছে রাখা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
এদিকে সম্পত্তি লিখে নেওয়ার পর অশীতিপর পিতাকে এভাবে অমানবিক কায়দায় খোলা আকাশের নিচে ফেলে রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শত কষ্টের বিনিময়ে সন্তানদের মানুষ করা পিতার এমন পরিণতি দেখে বিবেকবান মানুষের মাঝে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও ধিক্কার। স্থানীয়রা এ ঘটনায় সন্তানদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত