ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:২৩

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের হেমায়েতপুর ও উলাইল শিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে শুরু হওয়া এ শ্রমিক বিক্ষোভ একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, টিয়ারশেল নিক্ষেপ ও গোলাগুলিতে রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষ প্রতিহত করতে গিয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারী মিলিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলেও একই দাবিতে হেমায়েতপুরে প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাক শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড়, স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা এলাকা এবং উলাইল পয়েন্টে অবস্থান নেন শত শত শ্রমিক। সকালের দিকে পুলিশ সড়ক থেকে তাঁদের সরিয়ে দিতে গেলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষোভকারীদের মধ্য থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের মাঝে আন্দোলনরত শ্রমিকদের কাতারে বহিরাগত দুর্বৃত্তরা ঢুকে পড়ে গোলাগুলি চালায় এবং সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেয়। এ সময় হামলা প্রতিহত করতে গিয়ে ওসি সাইফুল আলম নিজে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কারণে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ যাত্রী ও পথচারীরা। বাস চলাচল বন্ধ থাকায় শত শত মানুষকে উলাইল ও হেমায়েতপুর থেকে পায়ে হেঁটে আমিনবাজার পার হয়ে গাবতলী হয়ে রাজধানীতে প্রবেশ করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে একটি চিহ্নিত দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে সহিংসতা ও অন্তর্ঘাত চালিয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে পোশাক কারখানার মালিকপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের দাবি, সহিংসতা ও ভাঙচুরের পথ পরিহার করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানা মালিকদের উচিত দ্রুত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে টেবিলে বসে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ বের করা; নতুবা এ অস্থিরতায় জাতীয় অর্থনীতি ও সাধারণ মানুষ উভয়ই চরম ক্ষতির মুখে পড়বে।

এমএসএম / এমএসএম

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি