তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের মেলাপাড়া গ্রামে সরকারি জায়গার প্রায় এক লক্ষ টাকা মূল্যের চারটি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার রাতে গাছগুলো কেটে নেওয়া হয় বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন, তালম মেলাপাড়া গ্রামের তোকাব্বরের ছেলে গোলাম রব্বানী এবং শিবপাড়া গ্রামের বাদশা মোল্লার ছেলে মুকুল হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জায়গায় থাকা চারটি ইউক্যালিপটাস গাছ রাতের আঁধারে কেটে নেওয়া হয়েছে। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে তালম গ্রামের রেজাউল মাস্টার জানান, জনস্বার্থে তিনি গাছ কাটতে নিষেধ করতে গেলে অভিযুক্ত দুই ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে তালম ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে লিখিত ভাবে জানানো হয়েছে। সরকারি সম্পদ কেটে নেওয়া এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম সাইফ জানান, এখনোও সংশ্লিষ্ট ভূমি অফিসের লিখিত বিবরণ হাতে পাইনি। পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে গাছ কাটার পর ওই দুই ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত