ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ৩:৫৪

যশোরের চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ছলেমান নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার সকালে উপজেলার খড়িঞ্চা বাজার এলাকা থেকে তাকে আটক করেন। আটক ব্যক্তি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর দক্ষিণপাড়ার রবিউল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন মহেশপুর থেকে মাদকের একটি চালান যশোরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তাঁরা খড়িঞ্চা বাজারে অবস্থান নেন। একপর্যায়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত