টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শিল্পকারখানার নিরাপত্তা বিধান, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় শাহিনুর ইসলাম সরকার রনির নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খাঁনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি দল সবসময় সহানুভূতিশীল এবং এসব সংকট আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া বাঞ্ছনীয়। তবে শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো চিহ্নিত অপশক্তি যেন শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নৈরাজ্য সৃষ্টি করে অর্থনীতি ধ্বংস করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলে প্রকারান্তরে লাখ লাখ শ্রমিকের রুটি-রুজির পথই রুদ্ধ হয়ে পড়বে। তাই কোনো ধরনের উসকানি বা গুজবে বিভ্রান্ত না হয়ে শিল্পাঞ্চলের সার্বিক শান্তি ও উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তাঁরা।
সকাল থেকেই স্টেশন রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলসহ টঙ্গীর শিল্প এলাকার বিভিন্ন মোড়ে নেতাকর্মীদের সুশৃঙ্খল সতর্ক অবস্থানের কারণে দিনভর অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এমএসএম / এমএসএম
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত