ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র
শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানো এবং নিরাপদ সাঁতার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের আয়োজনে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরের পুকুরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
এ প্রশিক্ষণে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ থেকে ১৪ বছর বয়সী ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের সাঁতারের বিভিন্ন কৌশল ও পানিতে নিরাপদ থাকার বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার, জয়পুরহাটের গৌতম কুমার।
সংশ্লিষ্টরা জানান, সাঁতার শুধু একটি খেলা নয়, বরং এটি জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে শিশু-কিশোরদের সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন প্রতিভাবান সাঁতারু তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
এমএসএম / এমএসএম
আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ
বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার
চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক
আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা
ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী